Logo
Logo
×

আন্তর্জাতিক

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে ইনজেকশন!

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে ইনজেকশন!

Icon

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪০ এএম

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে ইনজেকশন!

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকার সঙ্গে তর্কের জেরে সুই দিয়ে জখম করা হলো প্রেমিকের চোখ। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে এমন ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, পুলিশ জানায়, অন্য নারীর দিকে তাকানো নিয়ে ৪৪ বছর বয়সী সানড্রা জিমেনেজের সঙ্গে তার প্রেমিকের বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে জিমেনেজ তার প্রেমিকের চোখে ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন। কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুইটি ইনজেকশনের সুই এনেছিলেন ভুক্তভোগী ব্যক্তি। খবর ইউএসএ টুডের

ভুক্তভোগী ব্যক্তি জানান, তার সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তার ওপর সুঁই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। এদিকে বয়ফ্রেন্ডের চোখ জখমের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিমেনেজ। তার দাবি, ভুক্তভোগী ব্যক্তির নিজের কারণেই চোখে আঘাত পেয়েছেন।

মিয়ামি-ডেড পুলিশ বিভাগের হলফনামা অনুসারে, সানড্রা জিমেনেজকে ক্ষতি সাধনের উদ্দেশ্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একটি শেয়ার করা বাসায় থাকতেন ৪৪ বছর বয়সী এই নারী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন