Logo
Logo
×

আন্তর্জাতিক

দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে ইরানের হামলা

দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

তবে ওরাকল কর্তৃপক্ষ বলছে, আকাশে ধেয়ে আসা মিসাইল আটকানোর সময় তার ধ্বংসাবশেষ ভবনে আঘাত করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী একাধিক মার্কিন প্রযুক্তি কোম্পানিকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে হুঁশিয়ারি দিয়েছে।

দুবাই মিডিয়া অফিস রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, দুবাই ইন্টারনেট সিটির ওরাকল ভবনের সম্মুখভাগে আকাশে আটকানোর সময় ভেসে আসা ধ্বংসাবশেষ আঘাত হানে। এটি একটি ‘ছোটখাটো ঘটনা’ বলে উল্লেখ করে তারা জানায়, এতে কেউ আহত হননি। তবে ওরাকল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সিএনবিসির দুবাই প্রতিনিধি জানিয়েছেন, সারারাত ধরে একাধিকবার আকাশে আটকানোর শব্দ শোনা গেছে।

এই ঘটনার মাত্র কয়েক দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে কার্যক্রম রয়েছে—এমন একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচিত হবে। 

তাদের টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার তারা হুঁশিয়ারি দিয়ে বলে, এখন থেকে প্রতিটি হত্যাকাণ্ডের বিনিময়ে একটি মার্কিন কোম্পানি ধ্বংস করা হবে।” এ তালিকায় অরাকলের পাশাপাশি রয়েছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, গুগল, সিসকো, এইচপি, ইন্টেল, আইবিএম, ডেল, পালান্তির, জেপমর্গান, টেসলা, জেনারেল ইলেকট্রিক, স্পায়ার সলিউশনস, বোয়িং এবং সংযুক্ত আরব আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান জি৪২।

রিস্ক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিলিক্সের প্রধান নির্বাহী জেমস হেন্ডারসন বলেন, প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে হুমকির এ প্রবণতা সাময়িক নয়; এটি একটি টেকসই ধারা। তিনি বলেন, “প্রযুক্তি সম্পদগুলো এখন সংঘাতের অংশ হিসেবে গণ্য হচ্ছে, পার্শ্ববর্তী কিছু নয়।” তিনি আরও বলেন, “এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের সংকটগুলো তথ্যকেন্দ্র ও ক্লাউড প্ল্যাটফর্মকে ঐতিহ্যবাহী কৌশলগত স্থাপনার মতোই লক্ষ্য করতে পারে।”

মার্চের শুরুতেই ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেসের তথ্যকেন্দ্রে হামলা চালায়, যার ফলে সংযুক্ত আরব আমিরাতে একাধিক অ্যাপ ও ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটে। সর্বশেষ হামলার ঘটনা ও হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন