Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানই আগে আলোচনার আহ্বান জানিয়েছে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

ইরানই আগে আলোচনার আহ্বান জানিয়েছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধে বন্ধে আলোচনার জন্য ইরানই আগে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও এও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপারে ঐকমত্য রয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, সবাইকে জানাতে পেরে আমি আনন্দিত যে, যুক্তরাষ্ট্র ও ইরান গত দুই দিনে মধ্যপ্রাচ্যে নিজেদের বৈরিতার একটি পূর্ণ ও সার্বিক সমাধানের ব্যাপারে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।

ট্রাম্প বলেন, আমি যুদ্ধ সংক্রান্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সামরিক হামলা যেন পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়।

এছাড়া ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে আসতে চায়। এ ব্যাপারে মার্কিন প্রতিনিধিরা একজন প্রখ্যাত ইরানি নেতার সঙ্গে আলোচনা করছেন; তবে তিনি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নয়। আর চুক্তির জন্য অবশ্যই ইরানকে তাদের বিশাল ইউরেনিয়াম রাজ্য ছাড়তে হবে। যদি এই চুক্তি হয়, তাহলে শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

এছাড়াও ট্রাম্প বলেন, যদি একটি চুক্তি হয়, তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য দারুণ একটি সূচনা হবে। তবে তেহরানের সঙ্গে কোনো চুক্তির নিশ্চয়তা দিতে পারছেন না বলেও জানান তিনি।

এসময় তিনি দাবি করেন, ইরানই তাকে আলোচনার জন্য আগে আহ্বান করেছে, তিনি উদ্যোগ নেননি।

এর আগে ট্রাম্প বলেন, তেহরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে এবং তা পাঁচ দিনের মধ্যেই হতে পারে।

ট্রাম্প জানান, তার দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সবশেষ রোববার রাতে আলোচনায় অংশ নিয়েছিলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে অঞ্চলের কিছু দেশ উত্তেজনা কমানোর চেষ্টা করছে। উল্টো তেহরান দাবি করেছে, ট্রাম্প উচ্চতর জ্বালানি মূল্য বৃদ্ধির সম্ভাবনা এড়াতে এবং তার সামরিক পরিকল্পনার জন্য সময় কিনতে পিছু হটেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন