Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের প্রভাবে রুশ জ্বালানির চাহিদা বাড়ছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

যুদ্ধের প্রভাবে রুশ জ্বালানির চাহিদা বাড়ছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে রাশিয়ার তেল ও গ্যাসের চাহিদা বাড়ছে বলে দাবি করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত এখন সপ্তম দিনে গড়িয়েছে। এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে। এতে বিকল্প জ্বালানি উৎস হিসেবে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সব সময়ই তেল ও গ্যাসের নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পাইপলাইন ও এলএনজি—উভয় মাধ্যমে সরবরাহ চালু রাখার আশ্বাস দেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতকে সাগরে আটকে থাকা রাশিয়ার তেল খালাসের জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দিয়েছে। যদিও ভারত কত পরিমাণ রুশ তেল কিনবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর রাশিয়ার তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রভাবে চলতি বছরের শুরুতে ভারতে রাশিয়ার তেল আমদানি কমে যায়। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চাহিদা আবার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন