Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

ইরানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ

ইরানজুড়ে সরকারের সমর্থনে জাতীয় পতাকা হাতে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকেরা।  স্থানীয় সময় বুধবার দিবাগত গভীর রাতে ইরানের রাস্তায় কালো আবায়া পরা নারী এবং জাতীয় পতাকা হাতে পুরুষদের ভিড় জমে ওঠে। তারা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন।

সিএনএন জানায়, বিক্ষোভে অনেকের হাতে খামেনির ছবি ছিল। তেহরানের মসজিদ এবং প্রধান চত্বরে নামাজে অংশ নেন অনেকে। মাশহাদ, কোম, আহওয়াজ, কারাজ, রাশত, জাবোল, ইসফাহান এবং আবাদানসহ অন্য শহরগুলোয়ও ব্যাপক বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরনা।

আরেক ইরানি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, খামেনির জানাজা অনুষ্ঠান স্থগিত করলেও কর্তৃপক্ষ নতুন সময় শেষ খবর পাওয়া পর্যন্ত জানায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন