Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব বিশ্বে যুদ্ধের আগুন ছড়াতে চায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল: রাশিয়া

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

আরব বিশ্বে যুদ্ধের আগুন ছড়াতে চায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল: রাশিয়া

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার মাধ্যমে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান–ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এসব হামলায় মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে উসকে দিয়েছে, যাতে ইরান কয়েকটি আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এর ফলে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে রাশিয়ান পক্ষ গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’ রাশিয়া আরও বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে অন্যের স্বার্থে পরিচালিত এক যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে।

বিবৃতিতে বলা হয়, ‘এভাবে তারা আরব দেশগুলোকে অন্য কারও স্বার্থে পরিচালিত যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করার একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে আপাতত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে হামলা থামতে যাচ্ছে বা উত্তেজনা কমছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন