Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে দ্রুত জয় না পাওয়ায় সাফল্যের সংজ্ঞা খুঁজছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম

ইরানে দ্রুত জয় না পাওয়ায় সাফল্যের সংজ্ঞা খুঁজছেন ট্রাম্প

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিস্থিতি এখন অন্য কথা বলছে। ইরানের ওপর ব্যাপক বোমা হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যার মতো সাহসী পদক্ষেপ নিয়েও কোনো সহজ সমাধান আসছে না। ট্রাম্প আসলে দ্রুত একটি জয় ঘোষণা করতে চেয়েছিলেন। কিন্তু ইরান এখন দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এতে ট্রাম্পের আগের সব হিসেব নিকেশ বদলে যাচ্ছে।

ইরানের নেতারা এখন আলোচনায় বসতে রাজি নন। তারা পাল্টা আঘাতের পথ বেছে নিয়েছেন। তারা কেবল মার্কিন লক্ষ্যবস্তু নয়, বরং আশপাশের বেসামরিক এলাকাতেও হামলা চালাচ্ছে। এমনকি হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোতে আক্রমণের হুমকি দিচ্ছে তারা। ইরানিরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে, আলোচনার আগে তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে চায়। ট্রাম্প সাধারণত দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়িয়ে চলেন। কিন্তু এখন তিনি এমন এক পরিস্থিতির মুখে পড়েছেন যা তিনি আগে কখনো চাননি।

ট্রাম্পের কথায় এখন অসংলগ্নতা স্পষ্ট। কখনো তিনি বলছেন যুদ্ধ কয়েক দিনে শেষ হবে, আবার কখনো পাঁচ সপ্তাহের কথা বলছেন। 


সূত্র: আল জাজিরা

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন