ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে: যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পই কেবল বলতে পারবেন, কত দিন এ অভিযান চলবে। এটি চার সপ্তাহও চলতে পারে, দুই সপ্তাহও চলতে পারে, আবার ছয় সপ্তাহও চলতে পারে। অভিযানের সময় কমবেশিও হতে পারে।’ আজ সোমবার সিএনএনের প্রতিবেদে এ তথ্য জানানো হয়।
হেগসেথ এবংমার্কিন বাহিনীর চয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, ট্রাম্প যতক্ষণ পর্যন্ত অনুভব করবেন না যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত হয়েছে, ততক্ষণ এই অভিযান চলবে।

