Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।  হামলার পর স্থাপনায় আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো পরিচালিত রাস তানুরা রিফাইনারিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি কেন্দ্র।  এটি সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা এলাকায় অবস্থিত।  প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধনের সক্ষমতা রয়েছে।

হামলার সময় শোধন ইউনিটের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়ায় আগুন সীমিত রাখা সম্ভব হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

বিশ্লেষকরা বলছেন, রাস তানুরা শুধু একটি রিফাইনারি নয়; এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার রপ্তানি টার্মিনাল থেকে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পাঠানো হয়। ফলে এ ধরনের হামলা আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন