Logo
Logo
×

আন্তর্জাতিক

কিছু মার্কিন সেনার মৃত্যু হতে পারে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

কিছু মার্কিন সেনার মৃত্যু হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড।ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে অভিযানের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিতে কিছু মার্কিন সেনা বা কর্মী হতাহত হতে পারেন।  স্থানীয় সময় আজ শনিবার সকালে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ভিডিও বার্তায় ট্রাম্প এই কথা বলেন।

ওই ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কর্মীদের ঝুঁকি কমাতে আমার প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। তবুও আমি এই বক্তব্য হালকাভাবে দিচ্ছি না—ইরানের শাসকগোষ্ঠী হত্যা করতে চাইছে।

তিনি আরও বলেন, সাহসী আমেরিকান বীরদের জীবন হারাতে হতে পারে, এবং যুদ্ধে যেমনটা ঘটে, আমাদের পক্ষেও হতাহত হতে পারে। কিন্তু আমরা এটি করছি শুধু বর্তমানের জন্য নয়; ভবিষ্যতের জন্য। এটি একটি মহৎ লক্ষ্য।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন