উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১, নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত
ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর উত্তর ইসরায়েলে একটি নয়তলা আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে অন্তত একজন ব্যক্তি আহত হয়েছেন। দেশটির সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের ছিটকে আসা ধাতব টুকরো (শ্র্যাপনেল) এক ব্যক্তির শরীরে লাগলে তিনি সামান্য আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে জানালা-দরজা ও অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন স্থান থেকে খবর পাওয়ার পর তাদের প্যারামেডিক ও ইএমটি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্তমানে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হালকা বিস্ফোরণজনিত আঘাতের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনার পর এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

