ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। আজ শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকারের জরুরি কোবরা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের নির্দেশ দিলে যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে না।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান থেকে ব্রিটিশ কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আই নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে ব্রিটিশ কূটনীতিকদের এই হঠাৎ প্রত্যাহার আসন্ন মার্কিন সামরিক হামলার একটি স্পষ্ট ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

