Logo
Logo
×

আন্তর্জাতিক

পাল্টা হামলা শুরু করেছে ইরান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইরানের আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) নিশ্চিত করেছে, তারা মার্কিন-ইসরায়েলি হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধীদের আগ্রাসনের প্রতিক্রিয়ায়, দখলকৃত অঞ্চলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।’

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে আসছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।  এর ফলে দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।

ইতিমধ্যে, কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন