Logo
Logo
×

আন্তর্জাতিক

২৭৪ তালেবান নিহত, আফগানিস্তানে ‘অভিযান অব্যাহত’ আছে: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

২৭৪ তালেবান নিহত, আফগানিস্তানে ‘অভিযান অব্যাহত’ আছে: পাকিস্তান

দুই পক্ষই ক্ষয়ক্ষতির ভিন্ন ভিন্ন দাবি করেছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। এছাড়া ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইংয়ে মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব দাবি করেন।

পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের অন্তত ২২টি স্থানে হামলা চালিয়েছে দেশটি। অন্যদিকে, সীমান্তে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন এবং ২৭ সদস্য আহত হয়েছেন। তবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্বতন্ত্রভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে পারেনি। 

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ‘অভিযান অব্যাহত আছে’ বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মিডিয়ার এক মুখপাত্র এই তথ্য জানান।

 এদিকে, তুলু নিউজের এক খবরে বলা হয়েছে—আফগানিস্তানের আর্মি স্টাফ প্রধান ফসিউদ্দিন ফিতরাত বলেছেন, ভবিষ্যতে আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর এবং উপযুক্ত জবাব পাবে।

অন্যদিকে, পাকিস্তানের হামলার জবাবে আফগানিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর গ্রামের সালমান খান নামের এক বাসিন্দা বলেছেন, আমি টিভিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছিলাম, ওই সময় আমাদের গ্রামে আফগানিস্তান হামলা চালায়।  

তিনি আরও বলেন, আফগানিস্তানের ছোড়া বেশ কয়েকটি গোলা আমাদের গ্রামে প্রথমে আঘাত হানে। পরে মসজিদসহ আমাদের সম্পত্তিতে আঘাত হানে। রাতভরই দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণ শুরু হলে গ্রামের বাসিন্দারা দৌড়ে পালাতে থাকে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন