এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু গ্রেপ্তার
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
যুক্তরাজ্যের পুলিশ সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে। সরকারি পদে অসদাচরণের অভিযোগে নরফোক শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নীতিমালার কারণে তাঁর নাম প্রকাশ করা হচ্ছে না।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ সাবেক যুবরাজকে গ্রেপ্তার করেছে। একটি ছবিতে টেমস ভ্যালি পুলিশকে নরফোকে রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেটে দেখা গেছে। তারা একজন ব্যক্তিকে গাড়িতে তুলছিল।
