Logo
Logo
×

আন্তর্জাতিক

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পওয়ার আজ সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

তিনি মুম্বাই থেকে বারামতিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বিমানের দুই পাইলট ও তার নিরাপত্তারক্ষীসহ আরও চারজন। সবাই নিহত হয়েছেন।

ছোট আকারের বিমানটি সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই থেকে উড়াল দেয়। বারামতির বিমানবন্দরে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।  

ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জানায়, বিমানে থাকা পাঁচজনই ঘটনাস্থলে মারা যান।

৬৬ বছর বয়সী অজিত পওয়ার প্রবীণ রাজনীতিক শরদ পওয়ারের ভাইপো এবং সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলে বাজেট অধিবেশনে দিল্লিতে ছিলেন। তারা এখনই পুনের উদ্দেশে রওনা হচ্ছেন।

অজিত পওয়ার রেখে গেছেন তার স্ত্রী সুনেত্রা এবং দুই ছেলে—পার্থ ও জয়কে।

সূত্র: এনডিটিভি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন