Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত ২১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত ২১ জনের মৃত্যু

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছে দুইটি দ্রুতগামী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। পুলিশ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

দুর্ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১৯ জানুয়ারি, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। কর্দোবা থেকে মাদ্রিদের পথে যাওয়া ইরিও নামের একটি ট্রেন রেললাইন থেকে ছিটকে পড়ে পাশের লাইনে চলে যায় এবং মাদ্রিদ থেকে হুয়েলভার পথে আসা রেনফে নামের আরেকটি ট্রেনের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে বাঁকের পাশে গড়িয়ে পড়ে।

দুই ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই স্পেনের নাগরিক। এই সময় ছুটি না থাকায় বিদেশি পর্যটক ছিল কি না তা নিশ্চিত নয়।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো জানিয়েছেন, দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তার মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে ধাতব ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এখনো অনেকে ভেতরে আটকে আছেন বলে জানিয়েছেন কর্দোবার ফায়ার চিফ পাকো কারমোনা। তার ভাষায়, ‘অত্যন্ত সংকীর্ণ জায়গা থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। অনেক দেহ বের করে আনতে হচ্ছে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সোমবারের সব কর্মসূচি বাতিল করেছেন। রাজা ও রানি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়েছেন।

আর অ্যাডামুজের মেয়র রাফায়েল মোরেনো বলেছেন, ‘ঘটনাস্থলের চিত্র ভয়াবহ। এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন