Logo
Logo
×

আন্তর্জাতিক

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের ঘটনায় সুইজারল্যান্ডে ৫ দিনের শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের ঘটনায় সুইজারল্যান্ডে ৫ দিনের শোক ঘোষণা

নতুন বছরের প্রথম রাতটা ছিল আনন্দের, উৎসবের। সুইজারল্যান্ডের ক্রঁস-মঁতানা শহরে এক দল তরুণ-তরুণী একত্র হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই উৎসব রূপ নেয় বিভীষিকায়।

ল্য কঁস্তেলাসিয়োঁ নামে একটি বারে হঠাৎ আগুন লেগে যায়। বারটি তখন ভর্তি ছিল উৎসবমুখর মানুষে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে—ছাদে আগুন ধরে যায়, তারপর তা নিচতলার ভিড়ের ভেতরে ঢুকে পড়ে। আগুনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১১৫ জন।

দেশটির প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই ঘটনাকে ‘অভূতপূর্ব’ ও সুইজারল্যান্ডের ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এই তরুণদের অনেক স্বপ্ন, পরিকল্পনা ছিল—সব থেমে গেল এক ঝটকায়। এই ট্র্যাজেডি যেন আর কখনও না ঘটে, সেটিই আমাদের দায়।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে ১টা ৩০ মিনিটের দিকে আতশবাজি বা জ্বলন্ত ফ্লেয়ার বোতলে ঢোকানোর সময় আগুন লাগে। একজন বারের কর্মী একটি জ্বলন্ত বোতল ধরে ছিলেন, তখনই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন ধরা পড়ে ছাদে, মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো নিচতলায়, যেখানে বেশিরভাগই ছিলেন কিশোর-তরুণ।

তীব্র শীত উপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যায় শত শত মানুষ ঘটনাস্থলে এসে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। অনেকে এখনও নিখোঁজ আত্মীয়ের খবরের অপেক্ষায়।

সূত্র” দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন