Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে নোবেল জয়ী মানবাধিকার কর্মী নারগিস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ইরানে নোবেল জয়ী মানবাধিকার কর্মী নারগিস গ্রেপ্তার

নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নারগিস মোহাম্মাদি শুক্রবার ইরানের মাশহাদ শহরে গ্রেপ্তার হয়েছেন। প্যারিসভিত্তিক ‘নারগিস ফাউন্ডেশন’ জানিয়েছে, একজন আইনজীবীর স্মরণসভা চলাকালে তাকে ‘সহিংসভাবে’ আটক করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাই মেহদি মোহাম্মাদি।

নারগিস মোহাম্মাদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 

এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এক বিবৃতিতে তারা মোহাম্মাদি ও অন্যান্য কর্মীদের মুক্তি দাবি করে বলেছে, ‘তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।’ 

তারা আরও বলেছে, ‘মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের পক্ষে শান্তিপূর্ণভাবে যারা কাজ করছেন, আমরা তাদের পাশে আছি।’

মোহাম্মাদি দুই দশক ধরে কারাবন্দি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মোহাম্মাদির কারাদণ্ড তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়, যাতে তিনি অস্ত্রোপচারের পর সুস্থ হতে পারেন। তার পায়ের হাড়ে ক্যানসার সন্দেহে একটি অংশ অপসারণ করা হয়েছিল। এরপর তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়নি—শুক্রবারের গ্রেপ্তার পর্যন্ত তিনি ফারলোতে ছিলেন।

নারগিস মোহাম্মাদির বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা’, ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো’সহ নানা অভিযোগে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরও তিনি বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার অনুষ্ঠানে সরব ছিলেন। টাইম ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ‘ইরানের মানুষ শান্তিতে থাকতে পারে না, কারণ রাষ্ট্র তাদের ব্যক্তিজীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে।’ তিনি নজরদারি, গ্রেপ্তার, নির্যাতন ও সহিংসতার হুমকির কথা তুলে ধরেন এবং ইরানের স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নারগিস ফাউন্ডেশন জানিয়েছে, স্মরণসভা থেকে আরও কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। তারা সবাইকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন