মিয়ানমারের ফালাম শহরের পূর্বদিকে গভীর রাতে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯।
ভূমিকম্পটি আন্তর্জাতিক সময় অনুযায়ী বিকেল ৬টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে) আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল ফালাম শহর থেকে প্রায় ৮১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ১০৬.৮ কিলোমিটার গভীরে।
এ পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি গভীর হওয়ায় প্রভাব তেমন তীব্র হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, গভীর ভূমিকম্প সাধারণত ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ না হলেও এটি ভবিষ্যতে আরও বড় ধরনের কম্পনের পূর্বাভাস হতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। কারণ এটি কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

