Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কের উপকূলে দুটি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

তুরস্কের উপকূলে দুটি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন

তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগরে দুটি রুশ ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন লেগেছে। শুক্রবার বসফরাস প্রণালীর কাছাকাছি বিস্ফোরণের পর ট্যাঙ্কার দুটিতে উদ্ধার অভিযান চালায় তুরস্ক।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘কাইরস’ নামের ২৭৪ মিটার লম্বা একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে। এটি মিশর থেকে রাশিয়ার উদ্দেশে যাচ্ছিল। ট্যাঙ্কারটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের দিকে যাওয়ার সময় বাহ্যিক আঘাতের শিকার হয়।

ঘটনাস্থলে তৎক্ষণাৎ দুটি দ্রুত উদ্ধারকারী নৌযান, একটি টাগবোট ও একটি জাহাজ পাঠানো হয়। জাহাজে থাকা ২৫ জন নাবিক সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।

অন্যদিকে, ‘ভিরাট’ নামের আরেকটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কৃষ্ণ সাগরের আরও পূর্ব দিকে, তুরস্কের উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে। তুরস্কের মেরিটাইম অ্যাফেয়ার্স অধিদপ্তর জানায়, ইঞ্জিন রুমে ধোঁয়া দেখা গেছে, তবে জাহাজের ২০ কর্মী সুস্থ আছেন।

উভয় ট্যাঙ্কার রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর অন্তর্ভুক্ত, যেগুলোর ওপর ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তথ্য অনুযায়ী, ‘কাইরস’ গাম্বিয়ার পতাকাবাহী। তখন জাহাজটি খালি ছিল। ট্রাইবেকা নামের শিপিং এজেন্সি জানায়, জাহাজটিতে হয়তো একটি ভাসমান মাইন আঘাত করেছে। জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কৃষ্ণ সাগরে বেশ কিছু জাহাজ মাইন আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মাইন সমুদ্রে ভেসেও থাকতে দেখা গেছে।

তবে এ ঘটনার পরও বসফরাস প্রণালী দিয়ে অন্যান্য জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন