Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কায় সংকুচিত জাপানের অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কায় সংকুচিত জাপানের অর্থনীতি

জাপানের অর্থনীতি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ২ শতাংশ কমে গেছে।

এই সময় যুক্তরাষ্ট্রের শুল্কের চাপের কারণে রপ্তানি হঠাৎ কমে যায়। বিশেষ করে গাড়িশিল্পে রপ্তানি অনেকটা হঠাৎ থেমে যায়।

গত ছয় প্রান্তিকে প্রথমবারের মতো অর্থনীতির এমন সংকোচন দেখা গেলেও বিশ্লেষকেরা বলছেন, এটি সম্ভবত অস্থায়ী ধাক্কা।

মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ কাজুতাকা মায়েদা বলেন, ‘এই সংকোচনের পেছনে এককালীন কিছু কারণ, যেমন গৃহনির্মাণ খাতে নতুন নিয়মের প্রভাব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রপ্তানিতেও প্রতিক্রিয়া এসেছে। অর্থনীতির ভিতটা দুর্বল, তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত আছে।’

বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন, এই তথ্য ব্যাংক অব জাপানের সুদের হারে বড় প্রভাব ফেলবে না। তবে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ঘনিষ্ঠ এক অর্থনীতিবিদ বলেছেন, এখন সুদ বাড়ানো উচিত নয়।

ক্রেডিট আগ্রিকোলের প্রধান অর্থনীতিবিদ তাকুজি আইডা বলেন, ‘এ অবস্থায় ডিসেম্বরেই সুদ বাড়ানো হবে ভুল সিদ্ধান্ত।’

এই প্রান্তিকে মোট দেশজ উৎপাদন ১.৮ শতাংশ কমেছে। আগে ছিল ২.৩ শতাংশ বৃদ্ধি।

গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো মূলত দাম কমিয়ে শুল্কের চাপ সামলানোর চেষ্টা করেছে।

সূত্র: রয়টার্স

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন