Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে বিচারপতির পদত্যাগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

পাকিস্তানের সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে বিচারপতির পদত্যাগ

পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী পাস করেছে। এরপরই ‘নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না’ এমন আক্ষেপ করে লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মেহমুদ মির্জা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে বিচারপতি মির্জা উল্লেখ করেছেন যে, সর্বশেষ সংবিধান সংশোধনীর প্রেক্ষিতে তিনি নৈতিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।

শামস মেহমুদ মির্জা ২০১৪ সালে লাহোর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি জিয়া মুহাম্মদ মির্জার ছেলে। 

এদিকে শামস মেহমুদ মির্জার পদত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেন, সংবিধান সংশোধনীকে সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণে এনেছে এবং সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত হেনেছে।

অন্য বিচারপতিদেরও পদত্যাগ করার আহ্বান জানায় সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সোমবার কর্মবিরতি ঘোষণা করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন