Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম

কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। 

আজ শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।  

প্রতিবেদনগুলোতে বলা হয়, শুক্রবার গভীর রাতে শ্রীনগরের দক্ষিণাংশের নওগাম এলাকার একটি থানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের সদস্য ছিলেন, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এ ছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও গুরুতর। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশও কিছু বলেনি।

এর আগে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নওগাম থানায় একটি বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর আগুনে গোটা থানা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চার দিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন। ওই ঘটনাকে ভারত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন