Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে

Icon

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থন আরও কমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ তাঁকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এ হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণাপ্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার জরিপে ফলাফল প্রকাশ করা হয়েছে। 

গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ। নভেম্বর নাগাদ এ হার বেড়ে ৫৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে তাঁকে সমর্থন করেন এমন মানুষের হার প্রায় ৪০ শতাংশে স্থিতিশীল রয়েছে, যা মে মাসের সমান।

চলতি মাসে ছয় দিন ধরে অনলাইনে জরিপটি চালানো হয়। জরিপের অংশ হিসেবে দেশজুড়ে ১ হাজার ২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শীর্ষ রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়েছিল।

জরিপে দেখা গেছে, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা বেশি। চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিজেদের ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে পরিচয় দেওয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলেন, তাঁরা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে ‘খুবই উৎসাহী’। আর রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬ শতাংশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন