Logo
Logo
×

আন্তর্জাতিক

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস

ছবি: সংগৃহীত

জনসমক্ষে নিকাব নিষিদ্ধ করে আইন পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট। এই আইন প্রস্তাব করেছে দেশটির অতি-ডানপন্থি চেগা দল। এর মাধ্যমে জনসাধারণের অধিকাংশ স্থানে বোরকা ও নিকাব-এর মতো পূর্ণ-মুখ ঢাকার অনুমতি নিষিদ্ধ হবে। তবে বিমান, কূটনৈতিক প্রাঙ্গণ এবং ধর্মীয় স্থানে মুখোশ পরার অনুমতি থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) পাস হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাব পরার জন্য ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বহু দিন তর্ক-বিতর্ক চলার পর শুক্রবার পার্লামেন্টে ভোটের জন্য বিলটি তোলার পর সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন। ফলে শুক্রবার থেকেই আইনে পরিণত হয়েছে সেই বিল। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন