Logo
Logo
×

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন তিনজন। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য

তিন বিশিষ্ট অর্থনীতিবিদ — জোয়েল মকিয়র, ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট ২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কার পেয়েছেন। আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’। এটি চলতি বছরের শেষ নোবেল পুরস্কার।  এর আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।

পুরস্কার ঘোষণায় নোবেল একাডেমি জানায়, ‘এই তিন অর্থনীতিবিদ আমাদের শিখিয়েছেন যে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বাভাবিক বিষয় নয়; ইতিহাসের অধিকাংশ সময়ই অর্থনৈতিক স্থবিরতা ছিল স্বাভাবিক নিয়ম। তাদের গবেষণা দেখিয়েছে, টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে রক্ষা ও উৎসাহিত করা জরুরি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন