Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও আরোপ করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ হুমকি দেন তিনি।

এর আগে, ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই ‘শত্রু ভাবাপন্ন’ হয়ে উঠছে। এর মাধ্যমে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। পরে জানান, বৈঠক এখনও বাতিল করা হয়নি, তবে সেটি হবে কিনা তা সেটা তিনি জানেন না।

এদিকে, ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন পুজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। সূচক ২ দশমিক ৭% কমে বন্ধ হয়েছে, যা এপ্রিল মাসের পর থেকে সবচেয়ে বড় পতন।

প্রসঙ্গত, বর্তমানে চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ ৩০ শতাংশ। আগামী ১ নভেম্বর থেকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ১৩০ শতাংশ।

সূত্র: বিবিসি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন