Logo
Logo
×

আন্তর্জাতিক

শহিদুল আলমদের জাহাজ আটক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

শহিদুল আলমদের জাহাজ আটক

গাজা উপকূলে যাওয়ার পথে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বহনকারী নৌবহরটি আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনারা ‘দ্য কনশেনস’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। ওই জাহাজে ৯৩ জন যাত্রী ছিলেন—এর মধ্যে আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও। এর আগে গাজামুখী আরও তিনটি ছোট নৌযান আটকে দেওয়া হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে অভিযানের বিষয়টি স্বীকার করে জানায়, নৌযান ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁরা সবাই নিরাপদে আছেন।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তাঁদের জাহাজ মাঝসমুদ্রে আটকেছে ইসরায়েলি বাহিনী এবং তিনি ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি করেন।

‘দ্য কনশেনস’ জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা অভিযানের অংশ, যার লক্ষ্য ছিল গাজার অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কণ্ঠ তোলা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন