Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

গাজামুখী ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও আটক করেছে ইসরায়েলি সেনারা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে ওঠে পড়ে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ম্যারিনেটে ৬ জন আরোহী ছিলেন। এটিই ফ্লোটিলার  ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান ছিল, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। এটি আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটল।

এর আগে ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের বরাতে আল জাজিরা জানিয়েছিল, বৃহস্পতিবার (২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২ দশমিক ১৬ নটিক্যাল (প্রায় ঘণ্টায় ৪ কিলোমিটার) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

সে সময় জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। তবে সে সমস্যা সমাধান হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে জাহাজটি সংযুক্ত আছে এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন