Logo
Logo
×

আন্তর্জাতিক

অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর আমি: থালাপতি বিজয়

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর আমি: থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির প্রধান থালাপতি বিজয়। 

অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক বনে যাওয়া থালাপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।।

তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুড়তে শুরু করেন তিনি। বোতল নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে, মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন। 

পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন