Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের লাদাখে কারফিউ জারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

ভারতের লাদাখে কারফিউ জারি

ভারতের লাদাখের রাজধানী লেহতে সহিংসতা ছড়িয়ে পড়ায় সেখানে কারফিউ জারি করা হয়েছে। সেখানকার জনগণ গতকাল বুধবার রাজ্য মর্যাদা ফেরত চেয়ে আন্দোলনে নামে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হওয়ার পর এই কারফিউ জারি করা হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বুধবার ওই সংঘর্ষের সময় ভারতের শাসক দল বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়িও। পুলিশের দাবি, অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন।

ভারতীয় কেন্দ্রীয় সরকার এ ঘটনার জন্য আলোচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দায়ী করেছে। তারা বলছে, ওয়াংচুক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতার পথে ঠেলে দিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

হাজার বছরের পুরোনো মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের বসতি লাদাখে। এটি একধরনের বিরান অঞ্চল। ২০১৯ সালে ভারতের বিজেপি সরকার জুম্ম-কাশ্মীরকে ভেঙে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। তখন থেকেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ চলছে।

যেখানে সহিংসতা হয়েছে, সেই লেহ অঞ্চল মূলত বৌদ্ধপ্রধান। এখানকার জনগণ বহু বছর ধরেই স্বতন্ত্র অঞ্চলের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে মুসলিম অধ্যুষিত কারগিল জেলার জনগণ ভারত-শাসিত কাশ্মীরের সঙ্গে পুনরায় যুক্ত হতে চায়। ২০১৯ সালের পর থেকে দুটি সম্প্রদায়ই একসঙ্গে রাজ্যের মর্যাদা ফেরানোর পাশাপাশি চাকরির কোটা সংরক্ষণসহ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন