Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে:ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:২৯ পিএম

ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে:ট্রাম্প

ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, গতকাল এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। 

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।

ট্রাম্প বলেন, আসল কথা হলো দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন