Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ক্যান্সার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪০ পিএম

ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ক্যান্সার

ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ক্যান্সার হিসেবে অবিহিত করছে। আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের আগুন উসকে দেওয়ার অভিযোগ তুলেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব অভিযোগ করেন।

ওই মুখপাত্র বলেন, ইসরায়েল ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ করেছে। এ ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন