Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইরান!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:২২ পিএম

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইরান!

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ষষ্ঠ দিনে ইরানে এখন প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। বিবিসি ভেরিফাইকে তাঁরা বলেছেন, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরান সরকার ইন্টারনেট প্রবেশে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছিল। মূলত ভার্চুয়াল সার্ভার প্রোভাইডারদের টার্গেট করে এটি করা হয়েছিল। এই সার্ভারগুলোর মাধ্যমে ইরানিরা আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোয় প্রবেশ করত।

তবে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের সরাসরি নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা গেছে, ইরানজুড়ে ইন্টারনেট ব্যবহারযোগ্যতা ভেঙে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, এই অবস্থা দেখে মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বিবিসিকে বলেন, ‘২০১৯ সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম এমন প্রায় পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি। এমনকি ২০২২ সালের মাহসা আমিনির প্রতিবাদের সময়েও এতটা সীমাবদ্ধতা ছিল না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন