Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৫:১৩ পিএম

ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। 

ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে।

এর আগে, ইসরাইলি প্রতিবেদনে বলা হয়, মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে — যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন