Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানি সাংবাদিক ও টিভিকর্মী নিহত, সরাসরি সম্প্রচার বন্ধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

ইসরায়েলি হামলায় ইরানি সাংবাদিক ও টিভিকর্মী নিহত, সরাসরি সম্প্রচার বন্ধ

ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দেশটির সাংবাদিক নিমা রেজাপুর এবং সম্প্রচার কেন্দ্রের স্টাফ মাসুমে আজিমি। ইরনার (ইরান রাষ্ট্রীয় বার্তা সংস্থা) বরাতে এ তথ্য জানা গেছে।

নিমা রেজাপুর সংবাদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন, আর মাসুমে আজিমি সম্প্রচার কেন্দ্রের সেক্রেটারিয়েট বিভাগে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার সকালে হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল, যা আচমকা বন্ধ হয়ে যায়। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইরানি মিথ্যাচার ও উসকানির যন্ত্রটি খুব শিগগিরই বিলুপ্ত হবে।"

ইসরায়েলের পক্ষ থেকে এই প্রাণহানির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি। তবে এই হামলাকে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধের নতুন এবং ভয়াবহ পর্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন