Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

ইসরায়েলে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। ইরানের সঙ্গে চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে আজ রবিবার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

রবিবার সকালের দিকে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের কেন্দ্রে দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনি বাহিনী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন