Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত

আরোহীদের ১৬৯ জন ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

আরোহীদের ১৬৯ জন ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমানবন্দরের পাশে ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৮ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত লন্ডনগামী উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আর প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইকে পরিচালিত এআই১৭১ বিমানটি দুর্ঘটনায় পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। আশপাশে দুই ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। কোনো কোনো অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন