Logo
Logo
×

আন্তর্জাতিক

ত্রাণ শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও অন্তত ৩১ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০২:০৭ পিএম

ত্রাণ শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও অন্তত ৩১ জন নিহত

ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি সংস্থার ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে রাফাহ শহরে অন্তত ৩০ জন এবং নেতসারিম করিডোরের কাছে আরও একজন নিহত হয়েছেন।

হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে কিছু পরিবর্তন চাচ্ছে। তবে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, হামাসের জবাব "অগ্রহণযোগ্য"।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৪,৩৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৪,০৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই মৃত বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন প্রাণ হারিয়েছেন এবং ২০০-এর বেশি মানুষ বন্দি হন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন