Logo
Logo
×

আন্তর্জাতিক

ইস্পাত শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৩৯ এএম

ইস্পাত শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিদেশি ইস্পাত আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে।

শুক্রবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে  তিনি এই সিদ্ধান্ত জানান। তার দাবি, এতে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্প আরও সুরক্ষিত হবে।

একইসঙ্গে তিনি জানান, এই বাড়তি শুল্ক অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং ৪ জুন থেকে কার্যকর হবে।

যদিও ট্রাম্প বলেছেন, ইউএস স্টিল আমেরিকান প্রতিষ্ঠান হিসেবেই থাকবে এবং নিপ্পনের সঙ্গে এটি "একটি অংশীদারিত্ব", ইউএস স্টিলের নিজস্ব ওয়েবসাইটে এটিকে “অধিগ্রহণ” বা সম্পূর্ণ কিনে নেওয়ার চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এমনকি ফক্স নিউজের ট্রাম্পপন্থী উপস্থাপকরাও প্রশ্ন তুলেছেন—"এই কোম্পানির মালিকানা কার হাতে?"

ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ) ট্রাম্পের আগের অবস্থান সমর্থন করে নিপ্পনের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বলেছিল। তাদের আশঙ্কা, এই চুক্তি আসলে মার্কিন ইস্পাত শিল্পকে ভেতর থেকে দুর্বল করে দেবে।

তবে ট্রাম্পের মঞ্চে উপস্থিত থেকে স্থানীয় স্টিল কর্মী নেতা জেসন জুগাই বলছেন, এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত।

স্টিল ইন্ডাস্ট্রি রক্ষা কেবল অর্থনৈতিক নয়, বরং ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’—এমনটাই বলেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে যেন “চীনের নিম্নমানের ইস্পাত দিয়ে ভবিষ্যৎ গড়া না হয়”, তার জন্যই এই উদ্যোগ।

তবে ইউএসডব্লিউ-এর সভাপতি ডেভিড ম্যাককল বলেন, “এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা ও শ্রমজীবীদের জন্য কতটা নেতিবাচক হতে পারে, সেটা আমাদের ভাবনার বিষয়।”

সমাবেশে ট্রাম্প দাবি করেন, তাঁর ২০২৪ সালের ‘জয়’ অবধারিত এবং ২০২০ সালের নির্বাচন ছিল চুরি। তিনি বলেন, “আমার কানে গুলি ছুঁয়ে যাওয়ার ঘটনাই প্রমাণ করে ওপরওয়ালা আমায় দেখছেন।” সমর্থকদের আহ্বান জানান কংগ্রেস সদস্যদের ওপর চাপ তৈরি করতে যেন তারা তাঁর ‘এক বড়, সুন্দর বিল’ পাস করায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন