মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একজন উপস্থাপক বলেছিলেন, মি. ট্রাম্প ধর্ষণের জন্য দায়ী। এই অভিযোগে গণমাধ্যমটির বিরুদ্ধে মানহানির মামলা করেন ট্রাম্প।
সেই মামলা নিষ্পত্তির জন্য দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার দিতে রাজি হয়েছে এবিসি নিউজ।
জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের ১০ মার্চ সাক্ষাৎকার নেয়ার সময় বারবার এই মন্তব্য করেছেন, যেখানে তিনি এক কংগ্রেসওম্যানকে প্রশ্ন করছিলেন, কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন।
গত বছর এক দেওয়ানি মামলায় জুরি বলেছিল, ট্রাম্প "যৌন হয়রানির" জন্য দায়ী, ধর্ষণের জন্য দায়ী নন। কারণ নিউ ইয়র্ক আইনে যৌন নির্যাতনের আলাদা সংজ্ঞা রয়েছে।

