Logo
Logo
×

আন্তর্জাতিক

সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া সংবাদ ও গুজবের ছড়াছড়ি। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

এবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে, ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশে। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদার জোরদার করছে ভারত।  

ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন