Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় যৌনব্যবসার অভিযোগে ১১ নারীসহ ১৮ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

মালয়েশিয়ায় যৌনব্যবসার অভিযোগে ১১ নারীসহ ১৮ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় যৌনব্যবসার অভিযোগে ৭৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে  ১১জন বাংলাদেশি নারী ও ৭ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে কুয়ালালামপুরের ৬টি এবং শাহলমের ৬টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

দেশটির ইমিগ্রেশন পুলিশ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ম্যাসেজ সেন্টার ও হোটেলের নামে এই ব্যক্তিরা যৌন ব্যবসা করতো।

ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক রুসলিন রুসো জানান, আটক ব্যক্তিদের অধিকাংশেরই দেশটিতে বসবাসের বৈধ কাগজ নেই। সবার বয়স ১৭ থেকে ৪৬ বছরের মধ্যে। তাদের কাছ থেকে পাসপোর্ট, অর্থ, মোবাইল ফোন, কম্পিউটার ও ১০টি রেজিস্ট্রার বুকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

অন্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৩২ নারী ও ১ পুরুষ, ভিয়েতনামের ৪ নারী, ভারতীয় ৬ নারী, মিয়ানমারের ২ পুরুষ, মালয়েশিয়ার ৮ নারী ও পুরুষ। সূত্র : মালয় মেইল

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন