Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১২:২৬ এএম

ভারতের পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান

আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি মঙ্গলবার উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেন। অবশ্য এ নিয়ে শুরু হয়ে নতুন বিতর্ক। বিজেপির এক নেতা তাকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণার দাবি তুলেছেন।

আসাদউদ্দিন ওয়াইসি সর্বভারতীয় সংগঠন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান। শপথের পর বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলাঙ্গানা, জয় ফিলিস্তিন বলাতে কোনো ভুল নেই।

ওয়াইসি বলেন, অন্য সদস্যরা নানা কথা বলছেন। এটা কীভাবে ভুল? সংবিধানের বিধান বলুন। আমার যা বলার বললাম। ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছিলেন পড়ুন। 

ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? জানতে চাইলে তিনি বলেন, তারা নিপীড়িত মানুষ তাই।

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় কয়েকজন সদস্য তার কাছে অভিযোগ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। বিষয় একটাই, শপথ নেওয়ার সময় কোনো সদস্যের পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা কি সমীচীন? আমাদের নিয়মগুলো পরীক্ষা করে দেখতে হবে। 

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভারতীয় সংবিধানের ১০২ অনুচ্ছেদের একটি ছবি পোস্ট করে বলেছেন, আসাদউদ্দিন ওয়াইসিকে তার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য, সেটি হলো ফিলিস্তিন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন