Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে প্যারাসিটামলসহ ৫২টি ওষুধ মানসম্মত নয়, সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৪:৩১ পিএম

ভারতে প্যারাসিটামলসহ ৫২টি ওষুধ মানসম্মত নয়, সতর্কতা জারি

ভারতে প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্যে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিকসহ ৫২ প্রকার ওষুধ মানসম্মত নয় বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এ জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। ওষুধগুলো বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

গত ২০ জুন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানায়, তারা ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করেছিল। ওই ওষুধগুলো গুণমান পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে। তারা সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নোটিশ পাঠিয়েছে। ওষুধগুলো বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ওষুধগুলোর মধ্যে ২২টি হিমাচলপ্রদেশে তৈরি করা হয়। এছাড়া ওগুলো জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে সংগ্রহ করা হয়েছিল। গতবছরও হিমাচলে তৈরি ১২০টি ওষুধ মানের পরীক্ষায় ফেল করেছিল।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন