Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে আমেরিকা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৭:২৮ এএম

চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে আমেরিকা

ছবি: সংগৃহীত

সারা বিশ্ব জানে চীন-আমেরিকার ‘স্নায়ু যুদ্ধের’ কথা। বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রেই থেকেছে অনেক বছর ধরে। তবে তাতে অনেক সময়েই থাবা বসিয়েছে চীন। চীন ক্রমশ এ-বিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ইমার্জিং পাওয়ার বলে উল্লেখ করে থাকেন। 

এবার যা জানা গেল, তাতে এই তথ্যই আরো জোরদার হচ্ছে যে, চীনই এখন অগ্রসরমান দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার এনার্জিতে চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে! খোদ ওয়াশিংয়টনের একটি সংস্থার চালানো একটি সমীক্ষায় বিষয়টি সামনে চলে আসে। খবর জি নিউজের। 

'ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন' নামে একটি সংস্থা এই গবেষণাটি করে। জানা গেছে, চীনে অন্তত ২৭টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হচ্ছে। কয়েক বছরের মধ্যেই এগুলো সম্পূর্ণ হয়ে যাবে। অন্য দেশের তুলনায় এগুলো তৈরিতে চীন সময়ও অনেক কম নেয়- মাত্র সাত বছর।

কেন আমেরিকা পিছিয়ে,চীন এগিয়ে

জর্জিয়ায় দুটি বিশাল আকারের নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরির পরে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটু 'ধীরে-চলো' ভাবে ছিল। আসলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের জন্য এমিশন-ফ্রি শক্তির উৎসের খোঁজে ছিল জো বাইডেনের দেশ। তা ছাড়া ওই দুটি প্ল্যান্ট তৈরিতে আমেরিকা সময়ও যেমন নিয়েছিল, খরচাও করেছিল বিপুল।

উল্টাদিকে, চীনের পরমাণু শক্তি প্রকল্পগুলো প্রথম থেকেই সে দেশের সরকারের প্রত্যক্ষ সহায়তা পেয়ে এসেছে। পেয়ে এসেছে বিপুল সহযোগিতা। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও প্রযুক্তিগতভাবে চীন বরাবরই অনেকটা এগিয়ে থেকেছে। চীনের হাই-টেক রিঅ্যাক্টর অন্য দেশের প্ল্যান্টসের চেয়ে অনেক কর্মক্ষম ও কার্যকরী।

তবে এসব নয়। আসল কথা হলো, নীতি। আমেরিকার পরমাণু প্রকল্প নীতি একটু আত্মতুষ্ট এবং কিছুটা পশ্চাদগামী। আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছে চীন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন