Logo
Logo
×

আন্তর্জাতিক

হজের খুতবায় ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

হজের খুতবায় ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া

বাংলাদেশ সময় আজ শনিবার (১৫ জুন) বেলা সোয়া তিনটার দিকে হজের খুতবা শুরু হয়। চলে প্রায় আধাঘণ্টা। বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় খুতবার অনুবাদ করে শোনানো হয়।


ইসলামের পঞ্চমতম স্তম্ভ হজ। এবারের হজে মক্কার অদূরে আরাফাতের প্রান্তরে সমবেত হয়েছে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম। তাদের উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ।


হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনাসহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। 


খুতবায় ইমাম মুসলমানদের তাকওয়ার জীবন অবলম্বনের তাগিদ দিয়ে বলেন, তাকওয়া মানুষকে সফলতা ও মুক্তি দেয়। তাকওয়া অবলম্বনকারীরা কেয়ামতের দিন দুঃখ-কষ্ট থেকে মুক্ত থাকবেন। 


তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ সা.-কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তারা নবীজি সা.-কে সম্মান করবে, ঈমান আনবে এবং আল্লাহ হেদায়েত স্বরূপ যে কুআন নাজিল করেছেন তার বিধান মেনে চলবে তারাই সফল।


এর আগে সকালে মিনা থেকে লাখ লাখ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের উদ্দেশে যাত্রা করেন। মিনা থেকে আরাফাত প্রায় ১৫ কিলোমিটার পথ ছেয়ে যায় ইহরামের শুভ্রতায়। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে আবার কেউ কেউ ট্রেনে যান আরাফাতের ময়দানে। এক সঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে প্রচণ্ড ভিড় লাগে আরাফাতের রাস্তায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন