Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি, কে তিনি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:০৬ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি, কে তিনি

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন। 

গতকাল মঙ্গলবার নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদির নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ জুন মেয়াদ শেষ হচ্ছে ভারতের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডের। সেদিনই উপেন্দ্র দ্বিবেদি দায়িত্ব নেবেন। 

উপেন্দ্র দ্বিবেদি ১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্মু ও কাশ্মীর রাইফেলসের রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন। ৪০ বছরের দীর্ঘ কর্মজীবনে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত ১৯ ফেব্রুয়ারি সহকারী সেনা প্রধানের দায়িত্ব নেন তিনি। এর আগে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত উত্তরের সেনাবাহিনীর কমান্ডিং চিফ ছিলেন তিনি। এই বাহিনীর উপরেই চীন ও পাকিস্তান সীমান্তের দায়িত্ব থাকে। পূর্ব লাদাখে চীন ও ভারতের সংঘাতে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্বিবেদি। এছাড়া তিনি এর আগে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো বিরাট পদমর্যাদা সম্পন্ন পদ সামলেছেন।

দীর্ঘ বছর ধরে উত্তর ও পশ্চিম সীমান্তে সেনার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামাল দিয়েছেন উপেন্দ্র দ্বিবেদি। ফলে তিনি সেনাপ্রধানের দায়িত্বে এলে সন্ত্রাসবাদ ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বাড়তে থাকা উগ্রপন্থা নিয়ন্ত্রণে আসবে বলে আশা রাখছে বিশেষজ্ঞ মহল। 

উল্লেখ্য, ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

আর নিয়ম অনুযায়ী অবসরের বয়স ৬০ বছর হলেও মনোজ পান্ডের মেয়াদ ২ বছর বাড়িয়েছিল কেন্দ্র সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন