Logo
Logo
×

আন্তর্জাতিক

জানা গেল সৌদিতে ঈদ কবে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:১৩ এএম

জানা গেল সৌদিতে ঈদ কবে

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে গালফ নিউজ।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বলেছে, ১৫ জুন আরাফাতের দিন ও ১৬ জুন ঈদুল আজহার প্রথম দিন। 

এদিকে, ওমানে আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা আগামী শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন